মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয় জেনে নিন
মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয় এই প্রশ্নটি আজকের স্মার্টফোন ব্যবহারকারী প্রত্যেকের মনে ঘুরপাক চলতেই থাকে।এই প্রশ্নের উত্তর শুধু একটি বা দুটি সেটিংস এর সীমাবদ্ধ নয়। বরং এটি একটি সমন্বিত ব্যবস্থাপনার বিষয়।
ফোন গরম হওয়ার পেছনে দায়ী হতে পারে একই সাথে চলতে থাকা একাধিক ব্যাকগ্রাউন্ড
অ্যাপ। আজকের এই আর্টিকেলে আমরা শুধু সেটিংস বন্ধ করাই নয়,বরং সমস্যার গভীরে
গিয়ে প্রতিরোধ মূলক সকল রকম পদক্ষেপ সম্পর্কে জানবো।
পেট সূচিপত্রঃ মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয়
-
মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয়
-
ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও প্রক্রিয়া বন্ধ করা ডিসপ্লে ব্রাইটনেস ও রিফ্রেশ
রেট কমানো
-
নেটওয়ার্ক ও কানেক্টিভিটি সেটিংস অপটিমাইজেশন
-
গ্রাফিক্স ও পারফরম্যান্স সেটিংস সাময়িকভাবে কমিয়ে আনা
-
চার্জিং সংক্রান্ত ভুল ধারণা ও সঠিক পদ্ধতি
-
পরিবেশগত কারণ ও ফিজিক্যাল সুরক্ষা
-
সফটওয়্যার আপডেট ও ফার্মওয়্যার চেক
-
অপ্রয়োজনীয় ফাইল ও ক্যাশে ক্লিয়ার
-
কেস অথবা কভার সরানো ও ভেন্টিলেশন
-
শেষ কথাঃ মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয়
মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয়
মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয় এটি জানা প্রত্যেকটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ।আপনি হয়তো ফোনে গুরুত্বপূর্ণ কাজ করছেন,অথবা একটি জরুরী কথোপকথনে রয়েছেন।এমন সময় হাতে থাকা স্মার্টফোনটি হঠাৎই উনুনের তাওয়ার মতো গরম হয়ে ওঠে।এই অবস্থায় শুধু অস্বস্তি করে নয়, ব্যাটারির স্থায়ী ক্ষতি বা এমন কি ফোন নষ্ট হওয়ার আশঙ্কা ও তৈরি করে। অনেকেই ভাবেন ফোন গরম মানেই হয়তো ব্যাটারি সমস্যা।কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিছু সেটিংস সাময়িকভাবে বন্ধ করে।
আপনি এই সমস্যার সহজ সমাধান করতে পারেন।প্রথমে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ গুলো বন্ধ করুন।আপনি যত গুলো অ্যাপ ব্যবহার করেন, তার অনেক গুলোই পর্দা বন্ধ থাকার পরও চলতে থাকে এবং প্রসেসেসরের উপরে চাপ তৈরি করে।রিসেন্ট অ্যাপ মেনু থেকে সব অ্যাপ সলভ করে বন্ধ করুন।বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার বা গ্যালারির মত অ্যাপ গুলো প্রায়ই ব্যাক গ্রাউন্ডে একটিভ থাকে। সেটিংসে গিয়ে ব্যাটারি সেকশনে দেখুন।
আরো পড়ুনঃ সবচেয়ে ভালো মানের আইপিএস কোনগুলো ২০২৬ দাম কত
কোন অ্যাপ গুলো সবচেয়ে বেশি সবচেয়ে ব্যবহার করছে এবং সেগুলো ফোর্স স্টপ করুন।ডিসপ্লে সেটিংসে পরিবর্তন আনুন।স্ক্রিনে ফোনের সবচেয়ে বেশি শক্তি খরচকারী অংশ
ব্রাইটনেস অটো মোট বন্ধ করে ম্যানুয়ালি ৫০% বা তার নিচে নিয়ে আসুন।আর যদি
আপনার ফোনে হাই রিফ্রেশ রেট অপশন থাকে,তাহলে সেটি সাময়িক ভাবে বন্ধ করে
স্টান্ডার্ড ৬০ হার্জ নিয়ে আসুন।এই উচ্চ ডিপ ফ্রেশ রেট ফোন কে দ্রুত গরম
করে তোলে।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও প্রক্রিয়া বন্ধ করা
আপনার স্মার্ট ফোনে আপনি যত গুলো অ্যাপ ব্যবহার করেন তার অনেকগুলোই বন্ধ করার পরেও ব্যাকগ্রাউন্ড অ্যাপ সক্রিয় থেকে যায়।এই অ্যাপ গুলো নোটিফিকেশন চেক করা, ডাটা সিল্ক করা, লোকেশন আপডেট করা ইত্যাদি কাজ চালিয়ে যায়। যা প্রসেসরের ওপর বাড়তি চাপ ফেলে এবং ফোন গরম করে তোলে।প্রথমে আপনার রিসেন্ট অ্যাপ মেনুতে যান এবং সেখানে দেখা যাবে আপনি সবশেষে কোন কোন অ্যাপ ব্যবহার করেছেন।এই তালিকা থেকে একে একে সব অ্যাপস ওফ করে, বন্ধ করুন।
শুধু বন্ধ করেই যথেষ্ট নয়। কিছু অ্যাপ আবারও নিজ থেকে চালু হতে পারে।তাই আরো
গভীরে গিয়ে এই সমস্যার সমাধান খুঁজতে সেটিংস অ্যাপে যান।এন্ড্রয়েড
ব্যবহারকারীরা ব্যাটারি বা ডিভাইস কেয়ার সেকশনে গিয়ে দেখতে পারেন।কোন অ্যাপ
গুলো সবচেয়ে বেশি ব্যাটারি বা প্রসেসের শক্তি ব্যবহার করছে।যে অ্যাপ গুলো
অস্বাভাবিক পরিমাণ শক্তি গ্রাস করছে সেগুলো বন্ধ করুন।অথবা ফোর্স স্টপ করুন।
নেটওয়ার্কও কানেক্টিভিটি সেটিংস অপটিমাইজেশন
আপনার মোবাইল ফোন যখন দুর্বল সিগন্যাল এলাকায় থাকে,তখন এটি কোনাগত নিকটতম টাওয়ারের সাথে একটি শক্তিশালী সংযোগ প্রতিষ্ঠার চেষ্টা করতে থাকে।এই প্রচেষ্টা রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সভারকে বেশি কাজ করতে বাধ্য করে।যা ব্যাটারি দ্রুত খরচ করার পাশাপাশি উল্লেখযোগ্য তাপ তৈরি করে। যদি আপনি এমন জায়গায় থাকেন,যেখানে মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল।তাহলে মোবাইল গরম হওয়ার মতো সমস্যার সমাধান হতে পারে ফ্লাইট মোড বা ইয়ার প্লেন মোড চালু করে দেওয়া।
এটি সাময়িক ভাবে সব রেডিও সংযোগ মোবাইল ডাটা বন্ধ করে দেবে।ফলে ফোনটি ঠান্ডা
হতে শুরু করবে। দ্বিতীয়তঃ ফোরজি বা ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সময়ও ফোন বেশি গরম
হতে পারে।বিশেষ করে যদি নেটওয়ার্ক কভারেজ ভালো না হয় বা আপনি উচ্চগতির ডেটা
ট্রান্সফার করছেন।এই ক্ষেত্রে আপনি নেটওয়ার্ক মোড পরিবর্তন করে থ্রিজি বা এমন
কি টুজিতে নিয়ে আসতে পারেন।এটি ইন্টারনেটের গতি কমালেও প্রসেসরের উপর চাপ কমাবে
এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
গ্রাফিক্স ও পারফরম্যান্স সেটিংস সাময়িকভাবে কমিয়ে আনা
যখন আপনি একটি উচ্চ গ্রাফিক্স সম্পন্ন গেম খেলেন বা কোন ভারী এড ব্যবহার করেন।তখন ফোনের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে।এই সর্বোচ্চ পারফরমেন্সের বিনিময়ে তারা প্রচুর পরিমাণে তাপীয় শক্তি উৎপন্ন করে।যদি ফোন গরম হওয়া শুরু করে।তাহলে প্রথমে যে গেম বা অ্যাপটি চালাচ্ছেন,তার গ্রাফিক্স সেটিংস কমিয়ে আনুন।অনেক গেমেই গ্রাফিক্স কোয়ালিটি টেকচার ডিটেইল,শ্যাডো কোয়ালিটি,রেজুলেশন ইত্যাদি অপশন থাকে।
এগুলো লো বা মিডিয়ামের সেট করুন।হাই বা আলট্রা সেটিং ফোনকে দ্রুত গরম করবে।দ্বিতীয়তঃ কিছু ফণ বিশেষ করে গেমিং ফোন গুলোতে গেমিং মুড বা পারফরম্যান্স বুষ্ট
এর মত ফিচার থাকে।যা গেম চলাকালীন ফোনের পারফরম্যান্স সর্বোচ্চ লেভেলে নিয়ে
যায়।এই ফিচারটি সাময়িক ভাবে বন্ধ করে দিন।এটি ফোনের প্রসেসরের ক্লক স্পিড
কমিয়ে আনে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
চার্জিং সংক্রান্ত ভুল ধারণা ও সঠিক পদ্ধতি
ফোন যদি গরম হয় তাহলে এই ঘটনা যদি অতিরিক্ত মাত্রই হয়ে থাকে, তবে তা অতিরিক্ত মাত্রা বিপদের সংকেত।প্রথমেই যে ভুল ধারণাটি দূর করতে হবে তা হল চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ কিনা।বাস্তবতা হলো চার্জার থেকে আসা বিদ্যুৎ এবং ফোনের অভ্যন্তরীণ প্রসেসরের কাজ একসাথে চললে তাপ উৎপাদন দ্বিগুণ হয়ে যায়।যদি মোবাইল হঠাৎ করে গরম হয়ে যায়,এরকম অবস্থায় সম্মুখীন হন চার্জিং অবস্থায়।
তাহলে সবচেয়ে আগে ফোনটি ব্যবহার বন্ধ করুন। বিশেষ করে গেমিং ভিডিও,স্ট্রিমিং বা
ভারি কোন অ্যাপ চালানো থেকে বিরত থাকুন। চার্জিং অবস্থায় শুধু কল রিসিভ করা বা
জরুরী মেসেজ চেক করা যেতে পারে।দ্বিতীয়তঃ আপনি কোন চার্জার ব্যবহার করছেন,সেটি
খতিয়ে দেখুন।দ্রুত সার্চ দেওয়ার প্রযুক্তি ব্যাটারিকে স্বল্প চার্জ করলেও,এটি
অধিক তাপ উৎপন্ন করে।যদি ফোন অতিরিক্ত গরম হয়, তাহলে দ্রুত চার্জিং ফিচারটি
সাময়িকভাবে বন্ধ করে দিন।
পরিবেশগত কারণ ও ফিজিক্যাল সুরক্ষা
মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয়।শুধু সফটওয়্যার বা সেটিং দিয়ে সব সমস্যার সমাধান হয় না।অনেক সময় ফোন গরম হওয়ার পেছনে দায়ী থাকে আমাদের পরিবেশ বা ফিজিক্যাল কিছু বিষয়।সরাসরি সূর্যের আলো বা কোন গরম পরিবেশে ফোন রাখা গরম হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হতে পারে।সূর্যের রশ্মি ফোনের স্ক্রিন ও বডিকে সরাসরি গরম করে তোলে।যার প্রভাবে অভ্যন্তরীণ তাপমাত্রাও বেড়ে যায়।
আরো পড়ুনঃ কম্পিউটারে পেনড্রাইভ ভাইরাস রিমুভ করার স্ক্রিনশট গাইড দেখে নিন
তাই ফোনকে কখনোই গাড়ির ড্যাশ বোর্ডে সানরোপের নিচে বা সরাসরি রোদ পড়ে এমন কোন
জায়গায় রাখবেন না।এমনকি গরমের দিনে ফোনটি পকেটে রাখলেও দেহের তাপে এটি গরম হতে
পারে। তাই ভাবার আগে ফোনটিকে একটি স্থানে নিয়ে যান।দ্বিতীয় ফোনের ভেন্টিলেশন
সিস্টেম বাধা সৃষ্টি করতে পারে।এমন কিছু বিষয় খেয়াল করুন।অনেকেই ফোনে
অতিরিক্ত মোটা বা এয়ারটাইট কেস ব্যবহার করেন। যা ফোনের প্রাকৃতিক ভাবে তাপ
নির্গমনের পথকে রুদ্ধ করে দেয়।
সফটওয়্যার আপডেট ও ফার্মওয়্যার চেক
ফোনের অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন এপ্লিকেশনের নিয়মিত আপডেট শুধু নতুন ফিচারে আনে না। বরং বহু পুরনো ফিক্স করে যা পারফরম্যান্স এবং তাপ ব্যবস্থাপনার সাথে জড়িত।যদি আপনার ফোনে অপারেটিং সিস্টেমের পুরনো ভার্সন চলে,তাহলে সেখানে এমন কোন সফটওয়্যার বাদ থাকতে পারে যা সিপিইউকে অকারনে উচ্চ গতিতে চালায়।ফলে ফোন অতিরিক্ত গরম হয়।প্রথমে চেক করুন সিস্টেম আপডেট সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট অপশনে ক্লিক করুন এবং যদি নতুন কোন আপডেট থাকে,তাহলে তা ইন্সটল করুন।
আপডেট ইন্সটল করার সময় ফোন গরম হতে পারে।এটি স্বাভাবিকতাই ভয় পাবেন না।দ্বিতীয়ত শুধু সিস্টেম আপডেট নয়, আপনার ইনস্টল করা সব অ্যাপ ও আপ টু ডেট রাখুন।বিশেষ করে যে অ্যাপ গুলো ব্যাটারি বা প্রসেসর ব্যবহার করে।যেমন সোশ্যাল
মিডিয়া অফ গেমিং অ্যাপ বা ব্রাউজার। সেগুলোর আপডেট নিয়মিত চেক করুন।ডেভলপররা
প্রতিটি আপডেটে তাদের অ্যাপটি কে আরো অপটিমাইজ এবং কার্যকর করে তোলে।
অপ্রয়োজনীয় ফাইল ও ক্যাশে ক্লিয়ার
সময়ের সাথে সাথে ফোনে জমে থাকা হাজার হাজার অপ্রয়োজনীয় ফাইল অ্যাপ ক্যাসে থাকে। ডাউনলোড করা ফাইল ডেটা এই ডেটা গুলো শুধু স্টোরেস স্পেসে দখল করে রাখে না।বরং অনেক সময় ফোনের ফাইল সিস্টেমকে জটিল করে তোলে। তখন ফোনের স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যায়।তখন অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন অ্যাপ গুলোর কাজ করতে অসুবিধা হয়।ফাইল সিস্টেমে তথ্য পড়ালেখার জন্য প্রসেসরকে বেশি কাজ করতে হয়। ফলে বেশি তাপ উৎপন্ন হয়।তাই প্রথমেই আপনার ফোনের স্টোরেজ চেক করুন।
যদি এটি লাল রংয়ের বা প্রায় পূর্ণ দেখায়, তাহলে দ্রুত স্টোরেজ ফ্রি করার
ব্যবস্থা নিন।দ্বিতীয়ত সবচেয়ে বড় স্থান দখলকারি গুলোর দিকে নজর দিন।সেটিংস
এর স্টোরেজ বা ব্যাটারি এন্ড স্টোরেস সেকশনে গেলে আপনি দেখতে পাবেন কোন অ্যাপ বা
কোন ক্যাটাগরির ফাইল কতটা জায়গা নিয়েছে।অন্যান্য সিস্টেম ক্যাটাগরিতে অনেক
সময় বিপুল পরিমাণ ক্যাশে ডাটা জমা থাকে।আপনি প্রতিটি অ্যাপের স্টোরেজে গিয়ে
ক্যাশ এ ক্যারিয়ার বাটনে টেপ করতে পারেন।বিশেষ করে গ্যালারি এন্ড ব্রাউজার
সোশ্যাল মিডিয়া এবং স্ট্রিমিং অ্যাপ গুলোর ক্যাশে আকারে অনেক বড় হয়।
কেস অথবা কভার সরানো ও ভেন্টিলেশন
আপনার ফোনের কেস বা কভারটি সরানোই হয়তো হতে পারে সমস্যার সবচেয়ে দ্রুত সমাধান। আমরা ফোনকে স্ক্র্যাচ পড়ে যাওয়া থেকে রক্ষা করতে কেস ব্যবহার করি।কিন্তু অনেক কেস বিশেষ করে পুরো রাবারের বা প্লাস্টিকের কেস তাপ নিরোধকের মত কাজ করে।তারা ফোনের শরীর থেকে উৎপন্ন তাপ কে বাইরের বাতাসে ছড়িয়ে পড়তে দেয় না।বরং তা ফোনের ভিতরে আটকে রাখে।ফলে ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে। আপনি যদি লক্ষ্য করেন যে, ফোনটি দ্রুত গরম হচ্ছে।
আরো পড়ুনঃ হিটাচি ফ্রিজের দাম ২০২৬-ফ্রিজটির সম্পর্কে বিস্তারিত জানুন
তাহলে প্রথমে কভারটি খুলে ফেলুন এবং কিছুক্ষণ ফোনটাকে খোলা অবস্থায় রাখুন।তা
দ্রুত বের হয়ে যাবে এবং ফোন ঠান্ডা হতে শুরু করবে।ফোনের ভেন্টিলেশন পথ গুলো
পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করুন। যদিও বেশিরভাগই স্মার্টফোন সিল্ড ডিজাইনের।তবুও কিছু নির্দিষ্ট অংশ দিয়ে তা বের হয়। যেমন চার্জিং পোর্ট এর আশেপাশে
স্পিকার গ্রিল এর এলাকা এই ছোট ছোট খোলা স্থান গুলোতে ধুলো ময়লা এবং লিংক জমা
হতে পারে। যা তাপ বিচ্ছুরণে বাধা দেয়।
শেষ কথাঃ মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয়
মোবাইল হঠাৎ গরম হলে কোন সেটিং বন্ধ করলে ঠিক হয় এই আতঙ্ক থেকে চিরতরে
মুক্তি পেতে চাইলে প্রতিরো ধমূলক কিছু ব্যবস্থা নেওয়া উচিত।চিকিৎসার চেয়ে
প্রতিরোধ সর্বদা উত্তম।এটি ফোনের ক্ষেত্রেও সত্য। প্রথম প্রতিরোধ মূলক ব্যবস্থা
হল ফোন ব্যবহারের অভ্যাস পরিবর্তন করা।দীর্ঘ সময় ধরে একটানা ফোন ব্যবহার করবেন
না।বিশেষ করে ভারী অ্যাপ বা গেম প্রতি ৩০ থেকে ৪৫ মিনিট পরপর কিছুক্ষণের বিরতি
গ্রহণ করুন।এই বিরতিতে ফোনটিকে একটি সমতল ও শীতল পৃষ্ঠে রেখে দিন। যাতে তার
তাপমাত্রা স্বাভাবিক হতে পারে।
ফোন গরম হওয়া একটি জটিল সমস্যা।যার পেছনে একক কোনো কারণ নেই।বরং একাধিক কারণে
সমন্বয় থাকে। তাই সমাধানটিও হতে হবে বহুমুখী। প্রথমে সমস্যার উৎস শনাক্ত করুন।তারপর ধাপে ধাপে সমাধানের পথে এগোন। যদি সমস্যাটি ব্যাটারি বা অন্য কোন
হার্ডওয়ার খারাপ হওয়ার কারণে হয়, তাহলে পেশাদার সহায়তার নেই।আপনার ফোনটির
যত্ন নিন।সঠিকভাবে ব্যবহার করুন এবং এটি দীর্ঘদিন আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে
থাকবে।আশা করি এই আর্টিকেলটি আপনাকে বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে এবং একটি
শীতল ও সুস্থ ফোন উপভোগ করতে সাহায্য করবে।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url