ফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন?বিস্তারিত সবকিছু জেনে নিন

হিটাচি ফ্রিজের দাম ২০২৬

ফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন এ সমস্যাটি অনেকেরই প্রতিনিয়ত মুখোমুখি হতে হয়। এটা একটা বিব্রতকর সমস্যা কারণ সম্পূর্ণ নেটওয়ার্ক দেখাচ্ছে কিন্তু কল না ঢুকলে সত্যিই একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় এবং বড় ধরনের সমস্যা হয়েছে বলে মনে হয়।

ফোনে-ফুল-নেটওয়ার্ক-কিন্তু কল-ঢুকে-না-কেন

আসলে এগুলো বড় ধরনের কোন সমস্যা না। কিছু সামান্য প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়।এর জন্য মোবাইল রিস্টার্ট দেওয়া সবথেকে উত্তম সমাধান চলুন জেনে নেই।মোবাইলে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকতে পারছে না।

পেজ সূচিপত্রঃফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন

ফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন

আমাদের নিত্যদিনকার জীবনে মোবাইল ছাড়া চলার কোন বিকল্প নাই।প্রতিমুহূর্তে কোটি কোটি ফোন কল আদার প্রদান হয়।সাধারণত ফোনে যখন ফুল নেটওয়ার্ক দেখায় তখন আমরা বুঝি যে মোবাইলের টাওয়ার এখানে খুব ভালো আছে এবং খুব সুন্দর ভাবে কল আদান-প্রদান হবে।কিন্তু যখন ফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন এ সমস্যাটির উদয় হয় তখন খুব বিপাকে পড়ে যেতে হয়। আসলে এই সমস্যার সৃষ্টি হওয়ার কিছু ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটি থাকে।

যদি মোবাইলের এয়ারপ্লেন মোড অন থাকে বা ডু নট ডিস্টার্ব মোড অন করা থাকে তাহলে ফোনে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল আসবে না। এই মোডগুলো কল না আসার ক্ষেত্রে ব্যবহার করা হয়।এরাও মোবাইলের সিস্টেমে যখন আপডেট করার প্রয়োজন হয় তখন যদি আপডেট না করা হয় তখন ফোনের কল যাতায়াতে একটু সমস্যা সৃষ্টি হতে পারে।তাছাড়াও অধিকাংশ সবাই একই মোবাইলে দুইটি সিম ব্যবহার করে।এখানে কল ফরওয়ার্ডের অপশন থাকে তাই এই ধরনের সমস্যা উদয় হলে আগে দেখে নিতে হবে যে কলটি ফরওয়ার্ড করা আছে কিনা।

এছাড়াও যদি সিম কার্ডে বা সিম কার্ড স্লটে কোন সমস্যা থেকে থাকে তখন ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক দেখালেও কলটা আসে না ঠিকম্ত।এইসব ছোটখাটো সমস্যার জন্য এই ধরনের বড় সমস্যার উদয় হয়। তাই মোবাইলে কল না আসলে সর্বপ্রথম ফোন টাকে রিস্টার্ট করা উচিত।ফোনের এয়ারপ্লেন বোট অন করা আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। যদি অন করা থাকে তাহলে সেটি অফ করে দিতে হবে। কল ফরওয়ার্ডিং অপশনটিও একবার যাচাই করে নেওয়া উচিত।

এয়ারপ্লেন মোড ও ডি এন্ড ডি মোড কি

এয়ারপ্লেন মোড মোবাইলে একটি গুরুত্বপূর্ণ মোড যেখানে সকল প্রকার ওয়ারলেস সংযোগ,নেটওয়ার্ক সংযোগ ফোনের সাথে বিচ্ছিন্ন করে রাখে যাতে প্লেনে যাতায়াতের সময় সিগন্যালের হস্তক্ষেপের কারণে বিমান উড্ডয়নে কোন সমস্যা সৃষ্টি না হয়।বিমানে যাতায়াতকালীন এই মোড চালু রাখা বাধ্যতামূলক। এই মোডের মাধ্যমে শুধু নেটওয়ার্ক সংযোগ ফোনের সাথে সংযোগ স্থাপন করতে পারে না, কিন্তু নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ ঠিকই বজায় রাখে।এছাড়াও এই মোড চালু করে রাখলে ফোনের চার্জ কম নষ্ট হয়।

ফোনে-ফুল-নেটওয়ার্ক-কিন্তু কল-ঢুকে-না-কেন

ডি এন্ড ডি মোড হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড যেখানে ফোনের ইন্টারনেট বা নেটওয়ার্ক সংযোগ থেকে বজায় রাখে কিন্তু কোন রকমের কল, মেসেজ বা নোটিফিকেশন আসতে পারে না।এটি মূলত ব্যবহারকারীর আরামের ও ঘুমের জন্য ব্যবহৃত হয়। ব্যবহারকারী কাজে মনোযোগ, ঘুমের সময় এবং কোন গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকাকালীন এই মোড টি অন করে রাখলে মোবাইলের সকল প্রকার নোটিফিকেশন ও ভাইব্রেশন এর শব্দ বন্ধ করে রাখে যাতে ব্যবহারকারী এর দ্বারা বিরক্ত বা প্রভাবিত না হয়।

ইন্টারনেট চলে কিন্তু কল না আসার সমস্যা সমাধান

ফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন এটা তো বুঝলাম কিন্তু ইন্টারনেট চালু আছে তবুও কল যাচ্ছে না এই সমস্যার সমাধান কি।মূলত ফোনের ভেতরের সিস্টেম ফোনের সাথে নেটওয়ার্কের সংযোগের কোন ত্রুটি থাকলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এর জন্য উত্তম পদক্ষেপ হলো সর্বপ্রথম ফোনকে রেস্টার্ট দিতে হবে।অধিকাংশ ক্ষেত্রে রিস্টার্ট দেওয়ার পরে সমস্যার সমাধান হয় কিন্তু তারপরেও যদি এটা থেকে যায় তাহলে মোবাইলের নেটওয়ার্ক অপশনে গিয়ে নেটওয়ার্ক সেটিংস টা একবার রিসেট করা প্রয়োজন।

নেটওয়ার্ক সেটিংসে গিয়ে সিমের নেটওয়ার্ক লেভেলের অপশনে গিয়ে একবার থ্রিজি বোর্ড চালু করে দেখা উচিত যে এটাতে কি সমস্যা রয়েছে।এছাড়াও অবস্থানরত এলাকায় সেই নেটওয়ার্কের কভারেজ কেমন সেটাও একবার যাচাই করে নেওয়া উচিত।যদি তার পরেও এই সমস্যার সমাধান না হয় তাহলে মোবাইলের সিম কার্ড খুলে স্লট টা একটু ভালোভাবে পরিষ্কার করে আবার স্লট পরিবর্তন করে সিম কার্ড লাগিয়ে একবার যাচাই করে দেখতে হবে।

আরও পড়ুনঃসবচেয়ে ভালো মানের আইপিএস কোনগুলো ২০২৬ দাম কত

ফোনের এরোপ্লেন মোড বা ডোন্ট ডিস্টার্ব মোড অন আছে কিনা সেটাও একবার যাচাই করে নিতে হবে। ফোনের সিস্টেম অপশনে গিয়ে একবার চেক করতে হবে যে সেখানে আপডেটের কোন প্রয়োজন আছে কিনা।এছাড়াও ফোনের যদি ব্যাকগ্রাউন্ড ডাটা প্রচুর পরিমাণে থাকে তাহলে সেগুলো রিমুভ করে দিতে হবে কারণ অনেক সময় এই ডেটা গুলোর কারণে নেটওয়ার্ক জ্যাম হয়ে যায়।

ফোনে কেউ কল করলে সেটা বন্ধ বলে কেন

ফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন এই সমস্যাটির মধ্যে একটা সমস্যা হলো যে ফোন খোলা আছে কিন্তু কেউ কল দিলে সেটা আবার বন্ধ বলছে। অনেকেই এই জাতীয় সমস্যায় পড়ে থাকেন। আসলে ফোনে কল আসার জন্য একটি সেন্সর কাজ করে যার নাম হচ্ছে প্রক্সিমিটি সেনসর। 

এই সেন্সর যদি ঠিকমতো সংকেত দিতে না পারে তাহলে ফোনে ঠিকমতো কল আসতে পারে না এবং এর জন্য স্ক্রিন কালো হয়ে যাওয়ার মতন সমস্যা দেখা দেয়।সাধারণত মোবাইলে স্ক্রিন প্রটেক্টর বা কভার লাগালে এর জন্য আবদ্ধতা সৃষ্টি হয় ও সেন্সরটি দুর্বল হয়ে পড়ে। এছাড়া  ফোনে এরোপ্লেন মোড বা ডোন্ট ডিস্টার্ব মোড অন করা থাকলে ফোনে কল ঢোকে না।এর পাশাপাশি ফোনের ব্যাটারি যদি দুর্বল হয়ে পড়ে ও এর কার্যক্ষমতা কমে যায় তখন এ জাতীয় সমস্যা সৃষ্টি হতে পারে।

এ সমস্যার পেছনে আরেকটি সাধারণ সমস্যা রয়েছে যেটা হল নেটওয়ার্ক সমস্যা।একবার যাচাই করে নেওয়া উচিত যে এই সিমের নেটওয়ার্ক এই এলাকায় কেমন কাজ করে।যদি নেটওয়ার্ক অনেক দুর্বল থাকে তখন ফোন খোলা থাকলেও কল আসলে সেটা বন্ধ বলে এবং ঠিকমতো শুনা যায় না।

ফোন ফুল নেটওয়ার্ক কিন্তু কল না ঢোকার সমস্যার সমাধান

এজাতীয় সমস্যা সমাধানের সব থেকে উত্তম পন্থা হলো ফোনকে রেস্টার্ট করা।সাধারণভাবে রিস্টার্ট করলে এই সমস্যার সমাধান হয়ে যায়।তাছাড়াও আরো কিছু কারণ রয়েছে সেগুলো যাচাই করে দেওয়া যেতে পারে।যেমন ফোনের এরোপ্লেন মোড ও ডোন্ট ডিস্টার্ব মোড বন্ধ আছে কিনা,ফোনের সিস্টেম আপডেট আছে কিনা,ফোনের ব্যাকগ্রাউন্ড ডাটা গুলো মুছে ফেলা আছে কিনা, অবস্থানরত এলাকায় নেটওয়ার্কের কভারেজ ভালো আছে কিনা,এই সমস্ত বিষয়গুলো যাচাইয়ের প্রয়োজন আছে।

ফোনের মধ্যে দুইটি সিম চালু থাকলে কল ফরওয়ার্ডিং অপশনটি বন্ধ করে রাখতে হয়।এছাড়া নেটওয়ার্ক সেটিংস দিয়ে একবার রিসেট করে নেওয়া ভালো এতে করে আরো ভালোভাবে মোবাইলে নেটওয়ার্ক আসতে শুরু করবে। পরে শেষে এই ছোট ছোট পদক্ষেপগুলো নেওয়ার পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে সার্ভিস অপারেটর বা মোবাইলের দোকানে গিয়ে একবার দেখে নেওয়া ভালো। এতে সমস্যার মূল উৎপত্তি বোঝা যাবে এবং সমাধান করা যাবে।

ফোনে কল না আসার জন্য কি সিম কার্ড দায়ী

ফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন এ সমস্যার ক্ষেত্রে সিম কার্ড অনেকটা দায়ী হতে পারে কারণ সিম কার্ড যদি নষ্ট হয় বা পুরনো সিমকার্ড এবং পূর্বে বিক্রিত হয় তাহলে নেটওয়ার্ক আসা যাওয়া জনিত সমস্যা থাকবে।এর জন্য সিমের অপারেটরের কাছ থেকে ভালোভাবে যাচাই-বাছাই করে তারপর সিম ক্রয় করা উচিত।ভালো হয় যদি নির্দিষ্ট অপারেটরের কল সেন্টার বা সার্ভিস সেন্টার থেকে সিম ক্রয় করা যায় কারণ লোকাল মার্কেট বা লোকাল অপারেটর থেকে সিম নিলে সিম পুরনো হতে পারে।

ফোনে-ফুল-নেটওয়ার্ক-কিন্তু কল-ঢুকে-না-কেন

এছাড়া এলাকাভিত্তিক সিমে নেটওয়ার্ক একেক রকম হতে পারে।যেমন যেই এলাকায় আছেন, সেই এলাকায় সেই সিমে নেটওয়ার্কের কভারেজ ভালো নাও হতে পারে। তো তখন সেই ক্ষেত্রে ফোনের ঠিকমতো কল আসবে না। এছাড়াও সিম কার্ডের স্লট একবার যাচাই করে নেয়া উচিত।মোবাইল অনেক পুরনো হলে এসব ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।যদি এত কিছুর পরেও সমস্যা সমাধান না হয় তাহলে সিমের নির্দিষ্ট কল সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে।

কল আসার জন্য ফোনের সিস্টেমকে আপডেট করার প্রয়োজনীয়তা

অবশ্যই কল আসার জন্য মোবাইলের অপারেটিং সিস্টেমকে আপডেট করে রাখতে হবে। কারণ সিস্টেম আপডেটেড থাকলে ফোনে নিরাপত্তা উন্নত হয়, কোন রকম সমস্যা থাকলে তার সমাধান হয় এবং নতুন নতুন ফিচার যোগ হয় যা ফোনের সিস্টেমকে মসৃণ রাখতে সাহায্য করে এবং কথোপকথনের ক্ষেত্রে সেটি সিস্টেমের কার্যকারিতা বাড়িয়ে দেয়।যার জন্য কল ড্রপ হয় না এবং স্প্যাম কল আসতে পারে না।কোন অনিরাপদ কল আসলে সেটি অটোমেটিক ব্লক করে দেয়।

আরও পড়ুনঃ ইন্টারনেট কাজ করা বন্ধ হয়ে গেলে কি করবেন জেনে নিন

এছাড়াও ফোনের হার্ডওয়ারের সাথে সফটওয়্যার এর একটা সামঞ্জস্যতা মিল রাখে এবং ফোনকে আরো নতুন ভাবে উন্নত করে তোলে।যদি সিস্টেম আপডেট করা না থাকে তাহলে যে কোন ধরনের স্প্যাম মেসেজ বা কল আসতে পারে এবং অপ্রয়োজনীয় নানা রকম ভাইরাস থেকে ফোনের সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে।আর এর জন্যই ফোন থেকে গুরুত্বপূর্ণ ডাটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যা নিরাপত্তার বিঘ্ন ঘটায়।

ফোনে কল দিলে ডিসপ্লে বন্ধ হয়ে যায় কেন

আমি ইতোমধ্যে আলোচনা করেছি যে ফোনে কল আসার জন্য যে সেন্সর টি কাজ করে সেটি হচ্ছে প্রক্সিমিতি সেন্সর।এই সেন্সরের কারনে ডিসপ্লে কালো হয়ে যায়।যখন কল আসে তখন ডিসপ্লে বন্ধ হয়ে যায় কারণ এই সেন্সরটি ব্যাটারি কার্যক্ষমতা বাঁচিয়ে রাখে এবং স্ক্রিন এ যেন অযথা স্পর্শ না লাগে সেটি নিয়ে কাজ করে।তবে স্ক্রিন প্রটেক্টরের কারণে এই সেন্সর এ অনেক ধুলা বালি জমে যায় এবং নোংরা হয়ে থাকে তখন সেন্সরটি ঠিকমতো কাজ করতে পারে না এবং এটির কারনেও ফোনে কল আসতে বাধাগ্রস্ত হয়।

বাটন মোবাইলে কল না আসলে কি করবেন

যাদের বাটন মোবাইল আছে তাদের ফোনে যদি কল না আসে তখন কি করতে হবে।তখন ফোনটা রিস্টার্ট দিতে হবে।ব্যক্তিগতভাবে আমি এভাবেই এই সমস্যার সমাধান পেয়েছি। বলা হয় যে নেটওয়ার্ক সেটিংস টা একবার যাচাই করে নেওয়া উচিত কিন্তু আসলে এটার প্রয়োজন হয় না যদি বড় ধরনের কোন সমস্যা না থাকে তাহলে রিস্টার্ট এর মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যায়। আর রিস্টার্ট এর পর যদি ঠিক না হয় তাহলে সার্ভিসিং সেন্টারে গিয়ে এটাকে সার্ভিস করার প্রয়োজন হতে পারে।

লেখক এর মন্তব্য

ফোনে ফুল নেটওয়ার্ক কিন্তু কল ঢুকে না কেন এই সমস্যাটির জন্য উল্লেখিত পদক্ষেপগুলো ভালোভাবে অনুসরণ করতে হবে। এছাড়া প্রযুক্তিগত সমস্যার উপর কারোর কোন হাত থাকে না।তাই মাঝে মাঝে এমন হতেই পারে। ভয় না পেয়ে এই সমস্যাগুলো দক্ষতার সাথে সমাধান করতে হবে আর সম্ভব না হলে সার্ভিসিং সেন্টার বা এক্সপার্ট লোকদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করতে হবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url